অশ্লীল ভিডিও ভাইরাল, প্রধান শিক্ষকের দাবি এআই দিয়ে তৈরি
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বেশ কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে ওই শিক্ষক দাবি করেছেন, ভিডিওটি এআই দিয়ে তৈরি।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভোররাতে মাসুম আহমেদ মীরা নামের একটি ফেসবুক পেজ থেকে শিক্ষকের বেশ কয়েকটি অশ্লীল ভিডিও পোষ্ট করা হয়।
ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষক ভিডিও কলে অশ্লীল অঙ্গভঙ্গি প্রকাশ করছেন। তবে ভিডিওর অপরপ্রান্তে কে ছিলেন সেটা প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, “ভিডিওগুলো এআই দিয়ে তৈরি। আমাকে হেও প্রতিপন্ন করার উদ্দেশে এগুলো প্রচার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করব।”
কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, “বিষয়টি লিখিতভাবে বোর্ডকে অবহিত করা হয়েছে। ওই শিক্ষকের বিষয়ে বোর্ড পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।”
ঢাকা/ইমরান/রাজীব