ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ১৬ মার্চ ২০২৬  
সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় মমেজা বেগম (৬৩) নামে এক এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে সৈয়দপুর শহরের গোলাহাট বধ্যভূমি সংলগ্ন রেললাইনে দুর্ঘটনার শিকার হন তিনি। 

নিহত মমেজা বেগম রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মহদিপুর পলিপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস আলীর স্ত্রী।

আরো পড়ুন:

পুলিশ জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা যান এক নারী। রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে প্রথমে অজ্ঞাতনামা হিসেবে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে রংপুর থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন সন্ধ্যার পর থেকে মারা যাওয়া নারী গোলাহাট বধ্যভূমি সংলগ্ন রেললাইনের আশপাশে ঘোরাঘুরি করছিলেন।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ-উন নবী জানান, ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যুর ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/সিথুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়