ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘জনগণের আস্থার প্রতিদান দিতে সরকার কাজ করছে’

কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ১৬ মার্চ ২০২৬  
‘জনগণের আস্থার প্রতিদান দিতে সরকার কাজ করছে’

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, “জনগণ যে আস্থা ও বিশ্বাস রেখে সরকার নির্বাচিত করেছে, সেই আস্থার প্রতিদান দিতে সরকার কাজ করছে।”

সোমবার (১৬ মার্চ) ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের গুয়াডুরি থেকে খোয়ালখালী পর্যন্ত ৪.৬১ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, “জনগণের প্রত্যাশা পূরণ করাই একটি গণতান্ত্রিক সরকারের প্রধান দায়িত্ব। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যে আস্থা ও সমর্থন দিয়েছে, তার প্রতিদান দিতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।”

তিনি আরো বলেন, “দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার জনগণের আস্থা ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

ঢাকা/শিপন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়