ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চুয়াডাঙ্গায় বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় ৫০ হাজার জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ১৭ মার্চ ২০২৬  
চুয়াডাঙ্গায় বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় ৫০ হাজার জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে পান্না ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত পৌনে ১টায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ‘পান্না ট্রেডার্সকে এ অর্থদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় পেট্রোল, অকটেন ও ডিজেল সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেছেন, “বাজারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়