ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজে তিন জামাত 

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ১৯ মার্চ ২০২৬   আপডেট: ১২:০৫, ১৯ মার্চ ২০২৬
বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজে তিন জামাত 

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান ঈদের জামায়াত উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে মসজিদ প্রাঙ্গণে।

ষাটগম্বুজ মসজিদে প্রতিবারের ন্যায় এবারও বাগেরহাটের ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে।

মুসল্লীদের আধিক্যের কারণে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. খালিদ, তিনি খানজাহান (রহ.) মাজারসংলগ্ন মসজিদের খতিব। দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টা ১৫ মিনিটে। এতে ইমাম থাকবেন মো. নাসির উদ্দিন, ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব। তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. এনামুল হক, বায়তুশ শরফ এতিমখানার সুপারিন্টেন্ডেন্ট। 

ঈদ ঘিরে ইতোমধ্যে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে নেওয়া হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। পাশাপাশি রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো এলাকা।     

বাগেরহাটের প্রত্নতত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. জায়েদ বলেন, বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। এবারও  তিনটি জামাত অনুষ্ঠিত হবে। তিন জামাতে মোট ছয় হাজার মুসল্লী নামাজ আদায় করবেন। মসজিদের ভেতরে একসাথে দেড় হাজার ও বাইরে ৫ শতাধিক মানুষের নামাজের ব্যবস্থা থাকবে।

ঢাকা/আমিনুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়