ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ২১ মার্চ ২০২৬   আপডেট: ১৩:৫২, ২১ মার্চ ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের লিলিখিলি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ঘুঘুডিমা গ্রামের মৃত ইসমাইলের ছেলে মো. ওহিদুল (১৭) এবং একই এলাকার মো. জয়নালের ছেলে মিনহাজ (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লিলিখিলি মোড়ে বিপরীতমুখী একটি ইজিবাইক ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী ওহিদুল ও মিনহাজ প্রাণ হারান। এ ঘটনায় মো. জাহিদুর রহমান জাপান (৬০) নামে এক ইজিবাইক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার চোরবনা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা জাহিদুর রহমানকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/তারা//

সর্বশেষ

পাঠকপ্রিয়