ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক আফতাব উদ্দিন স্মরণে আলোচনা সভা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ২২ মার্চ ২০২৬  
টাঙ্গাইলে জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক আফতাব উদ্দিন স্মরণে আলোচনা সভা

জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক মরহুম আফতাব উদ্দিনের স্মরণে আলোচনাসভার আয়োজন করা হয়।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক মরহুম আফতাব উদ্দিনের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের এসএসসি ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে।

স্কুল প্রাঙ্গণে রবিবার (২২ মার্চ) দিনব্যাপী এ সব আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও রাইজিংবিডিডটকম-এর প্রকাশক এস এম জাহিদ হাসান। 

আরো পড়ুন:

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খন্দকার ওয়াহিদ মুরাদ এবং খন্দকার নুরুল মোমেন কায়েস (কমল)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আহসান উদ্দিন, অবসরপ্রাপ্ত সহকারী সিনিয়র শিক্ষক চিত্তরঞ্জন চক্রবর্তী ও মো. শমসের আলী খান প্রমুখ।

নাগরপুর অটো ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. শাহিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ফরহাদ হোসেন ডেভিড।

আলোচনা সভায় বক্তারা মরহুম আফতাব উদ্দিনের শিক্ষাজীবন, আদর্শ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

দুপুর ২টায় একই প্রাঙ্গণে শুরু হয় বন্ধুদের পুনর্মিলনী অনুষ্ঠান। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহাঙ্গীর আলম।

পুনর্মিলনী অনুষ্ঠানে দীর্ঘদিন পর একত্রিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ, আড্ডা ও আনন্দঘন পরিবেশে সময় কাটান। বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে গান, আড্ডা ও নানা পরিবেশনায় মুখরিত হয় পুরো প্রাঙ্গণ।

আয়োজকরা জানান, প্রিয় শিক্ষকের স্মৃতিকে সম্মান জানানো এবং পুরনো বন্ধুদের মাঝে বন্ধন দৃঢ় করতেই এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মিলনমেলা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 

ঢাকা/কাওছার/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়