ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এবার নৌপথে ঈদযাত্রায় সবাই খুশি: নৌ প্রতিমন্ত্রী

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ২৩ মার্চ ২০২৬  
এবার নৌপথে ঈদযাত্রায় সবাই খুশি: নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, “এবার নৌপথে ঈদযাত্রায় সবাই খুশি। আমাদের প্রথম থেকেই লক্ষ্যমাত্রা ছিল, ঈদযাত্রা কীভাবে নিরাপদ করা যায়। এই ধারা আমরা অব্যাহত রাখতে চাই।”

তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ কমানো হয়েছে। ফিরতি যাত্রায়ও কম ভাড়া নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।”

সোমবার (২৩ মার্চ) পটুয়াখালী লঞ্চঘাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “ড্রেজিংয়ের বিষয়ে খবর নিয়েছি। ড্রেজিংয়ে স্থানীয় লোকজন বাধা দেয়। কারণ ড্রেজিং করলে অনেক সময় নদীর পার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলব। সেই সঙ্গে স্থানীয়দের বাধা দেওয়ার কারণও খতিয়ে দেখা হবে।”

এ সময় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, নদীবন্দর কর্মকর্তা জাকি শাহরিয়ার, স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইমরান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়