ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণায় মজুত ৩১০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ১৬ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:১৪, ১৬ এপ্রিল ২০২৬
নেত্রকোণায় মজুত ৩১০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

নেত্রকোণায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত ৩১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরাকোণা বাজারে অভিযান চালিয়ে মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুত করে রাখা ৩১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নেত্রকোণার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বলেন, “জেলায় স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে জ্বালানি তেল বা অন্য কোনো পণ্য মজুত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/ইবাদ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়