ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মৌলভীবাজারে ছুরিকাঘাতে নারী নিহত, আহত ৩

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ২২ এপ্রিল ২০২৬  
মৌলভীবাজারে ছুরিকাঘাতে নারী নিহত, আহত ৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় যুবকের ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছে। তিনজন আহত হয়েছে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। 

উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে বুধবার (২২ এপ্রিল) দুপুরে তাকে ছুরিকাঘাত করা হয়। নিহত বদরুন বেগম ওই এলাকার মৃত ইলিয়াস মিয়ার স্ত্রী।

আরো পড়ুন:

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে হেলিম মিয়ার সঙ্গে তার ভাই ও ভাতিজার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি মারতে উদ্যত হলে তার ভাই ও ভাতিজা পাশের বদরুন বেগমের (৬৫) ঘরে আশ্রয় নেয়। উত্তেজিত হেলিম মিয়া সেই ঘরে ঢুকে এলোপাতারি ছুরিকাঘাত করলে বদরুন বেগমসহ চারজন আহত হয়। তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক বদরুন বেগমকে মৃত ঘোষণা করেন। 

হামলার পরে স্থানীয় জনতা হেলিম মিয়াকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ঢাকা/আজিজ/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়