বগুড়ায় বইছে মৃদু তাপপ্রবাহ
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:২২, ২২ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:২৩, ২২ এপ্রিল ২০২৬
প্রতীকী ছবি
বগুড়ার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। বুধবার (২২ এপ্রিল) বেলা ৩টার দিকে তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বগুড়া আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আশিকুর রহমান বলেন, “আগামী চার দিন জেলায় মৃদু তাপপ্রবাহ অপরিবর্তিত থাকতে পারে। ২৬ এপ্রিলের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে।”
এদিকে মৃদু তাপপ্রবাহের কারণে প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। তবে, জীবিকার তাগিদে কাজে নিম্ন-আয়ের মানুষদের বের হতে দেখা গেছে।
ঢাকা/এনাম/রাজীব
২ জাহাজ আটক করেছে ইরান