ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে ৩ রাবার শ্রমিককে অপহরণ

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ২২ এপ্রিল ২০২৬  
বান্দরবানে ৩ রাবার শ্রমিককে অপহরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় তিনজন রাবার শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দিনগত রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং এলাকার আব্দুল করিম বান্টুর রাবার বাগান থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃত এনামুল হক (২৪), মোহাম্মদ হাসান (২৬) ও নুরুল ইসলাম (২৮) কক্সবাজারের টেকনাফ এলাকার বাসিন্দা।

আরো পড়ুন:

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, গত রাতের অপহরণের ঘটনায় তাদের উদ্ধারে যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় সুত্রে যানা যায়, অপহৃত এনামুল হক, মোহাম্মদ হাসান ও নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম বান্টুর রাবার বাগানের কাজ করতেন। রাত ৩টার দিকে রাবার বাগানের স্টাফ কোয়াটার থেকে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায় এক দল সন্ত্রাসী। 


 

ঢাকা/চাইমং/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়