ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তিন খুনের নেপথ্যে মানসিক ‌বিভ্রম ও বিয়ে না হওয়ার ক্ষোভ: পুলিশ

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১৫:৪৭, ২৮ এপ্রিল ২০২৬
তিন খুনের নেপথ্যে মানসিক ‌বিভ্রম ও বিয়ে না হওয়ার ক্ষোভ: পুলিশ

সংবাদ সম্মেলনে কথা বলছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

দীর্ঘদিনের মানসিক সমস্যা ও পরিবার থেকে বিয়ে না দেওয়ার ক্ষোভ থেকে মা-মেয়ে ও প্রতিবেশীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টায় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে আকাশ মোল্লা নামে এক যুবক কোদাল দিয়ে কুপিয়ে আমেনা বেগম (৭৫), তার মেয়ে রাহেলা বেগম (৫০) এবং প্রতিবেশী কাবুলকে (৪৫) হত্যা করেন। তিনি নিহত আমেনা বেগমের নাতি। ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদারডাঙ্গী গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।  

আরো পড়ুন:

পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ খাচ্ছিলেন। তার ধারণা ছিল, কেউ তাকে মেরে ফেলতে চায়। এছাড়া, পরিবার থেকে বিয়ে না দেওয়ায় তার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এই মানসিক বিভ্রম ও পুঞ্জীভূত ক্ষোভ থেকেই তিনি বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় নিহত কাবুল হোসেনের স্ত্রী কহিনুর বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা (মামলা নং-৭৯) দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে আকাশ মোল্লা কোদাল দিয়ে আমেনা বেগম ও তার মেয়ে রাহেলা বেগমকে (৫৫) কুপিয়ে হত্যা করেন। এ সময় প্রতিবেশী রিকশাচালক কাবুল হোসেন (৪৯) এগিয়ে গেলে আকাশ তাকেও কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় রিয়াজুল ও আর্জিনা নামে আরো দুইজন গুরুতর আহত হন।

ঢাকা/তামিম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়