ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ বিজয়ী বাংলাদেশের তমা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১৬:০১, ২৮ এপ্রিল ২০২৬
‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ বিজয়ী বাংলাদেশের তমা

তমা রশিদ

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন বাংলাদেশের তমা রশিদ।   

রবিবার (২৬ এপ্রিল) থাইল্যান্ডে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার জমকালো গ্র্যান্ড ফিনালে। সেখানেই বিজয়ী হিসেবে তমা রশিদের নাম ঘোষণা করা হয়। প্রায় ৪০টি দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের বিজয়ের পতাকা উড়ান এই মুকুট জয়ী। 

আরো পড়ুন:

তমা রশিদ


বিজয়ের পর অনুভূতি ব্যক্ত করে তমা রশিদ বলেন, “মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ হিসেবে এবারই প্রথম বাংলাদেশ বিজয়ী হয়েছে। দেশের প্রতিনিধিত্ব করতে এসে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে মুকুট জয় করে দেশে ফিরছি, এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।” 

বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা মোটেও সহজ ছিল না। বিশেষ করে ফাইনাল পর্যায়ে ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলেও জানান তমা। 

গ্র্যান্ড ফিনালে অন্যদের চেয়ে নিজেকে এগিয়ে নেওয়ার মূলমন্ত্র জানিয়ে তমা বলেন, “কস্টিউম, ওয়াক এবং কুইজ সেগমেন্টে আমি অনেক ভালো করেছি। আমি মনে করি, এই অংশগুলোই আমাকে বিজয়ের দিকে এগিয়ে দিয়েছে।” 

তমা রশিদ


তমা রশিদ থাইল্যান্ডে অবস্থান করছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে থাইল্যান্ড থেকে তার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে পুনরায় উপস্থাপনায় মনোযোগ দেবেন। পাশাপাশি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছার কথাও জানান তমা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়