গাজীপুরে ময়লার ভাগাড়ে মিলল যুবকের মরদেহ
গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়লার ভাগাড়ে শুক্রবার সকালে মরদেহ দেখতে পান এলাকাবাসী।
গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন এমসি বাজার এলাকার ময়লার ভাগাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) সকাল ৭টার দিকে মহাসড়কের পাশে আদিব ডাইয়িং কারখানার সামনের ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার হয়। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এলাকাবাসী জানান, আদিব ডাইয়িং কারখানার সামনের ময়লার ভাগাড়ে মরদেহ পরে থাকতে দেখে তারা বিষয়টি পুলিশকে জানান। মাওনা হাইওয়ে থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও তদন্ত কার্যক্রম শুরু করে। ওই যুবককে অন্য কোথাও হত্যার পর মরদেহ ফেলা যাওয়া হয়েছে বলে ধারণা তাদের।
স্থানীয় শ্রমিক রতন জানান, সকালে আশপাশের লোকজনের কাছ থেকে ময়লার ভাগাড়ে মরদেহ পড়ে থাকার খবর শুনে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি এক যুবকের মরদেহ দেখতে পান। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে জানান তিনি।
পুলিশ সূত্র জানায়, নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ধারণে প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনজার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, “পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/রফিক/মাসুদ
এখন থেকে আর বর্ডারে উত্তেজনা থাকবে না: ভারতের নতুন হাইকমিশনার