ঢাকা     শুক্রবার   ১২ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া 

বড় ঘাটতির বাজেট, বাস্তবায়নে দুর্নীতি হবে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ১২ জুন ২০২৬  
বড় ঘাটতির বাজেট, বাস্তবায়নে দুর্নীতি হবে

শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেট বিষয়ে প্রতিক্রিয়া জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতির বাজেট হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতি ও লুটপাটের ঝুঁকি রয়েছে। প্রস্তাবিত বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’ বলেও আখ্যায়িত করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী।

শুক্রবার (১২ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেট বিষয়ে এ প্রতিক্রিয়া জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, “এই বাজেটের প্রধান দুর্বলতা ঘাটতি। ঘাটতির একটা মাত্রা থাকে, কিন্তু এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট। এই বাজেটে ঋণের ওপর নির্ভর করা হচ্ছে। এই ঘাটতি কোথা থেকে পূরণ করা হবে? এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে।”

মিয়া ‎গোলাম পরওয়ার বলেন, “এই বাজেট মানুষকে দেখানোর জন্য করা হয়েছে। এই বাজেট বাস্তবায়নে লুটপাট হবে।”

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, “বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী বলেন, করের উৎস তৈরি করছি। তিনি শব্দের চালাকি করে জনগণের ওপর করের বোঝা তুলে দিচ্ছেন। করের বোঝা মানুষের আরো দুর্ভোগ বয়ে আনবে।”

তিনি বলেন, “গণবিরোধী এই বাজেটের নিন্দা জানাই। আমরা আহ্বান জানাই, একটি জনকল্যাণমূলক বাজেট দেওয়া হোক।”

ঢাকা/আরএইচ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়