ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাই হিল জুতায় মেয়েদের যেসব ক্ষতি হতে পারে

মো. বিল্লাল হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৯ অক্টোবর ২০২০   আপডেট: ১২:৪১, ১৯ অক্টোবর ২০২০
হাই হিল জুতায় মেয়েদের যেসব ক্ষতি হতে পারে

বর্তমানে মেয়েরা প্রায় সবাই অত্যধিক ফ্যাশন সচেতন। পোশাক-পরিচ্ছদে তারা সবসময়ই ফ্যাশন পছন্দ করেন। হাই হিলও তেমনি মেয়েদের একটি ফ্যাশন অনুষঙ্গ। হাই হিল পছন্দ করেন এবং পরেন এমন মেয়ের সংখ্যা অনেক। তবে, না পরার কাতারও ছোট নয়।

গবেষণায় দেখা গেছে, যাদের বয়স ১৮-২৪ বছর, তারাই সব চেয়ে বেশি (৪৯ শতাংশ মেয়ে) হাই হিল পরেন। অনেকেই আছেন, যাদের নিত্য দিনের হাঁটার সঙ্গী এই হাই হিল। কিন্তু এই হাই হিল আসলে কতটা নিরাপদ? প্রকৃতপক্ষে হাই হিল নিয়মিত পরলে অনেক ধরনের ক্ষতি হতে পারে। জেনে নেওয়া যাক, হাই হিল পরলে যেসব ক্ষতি হতে পারে-

আরো পড়ুন:

রক্তনালী সংকোচন 

হাই হিল সাধারণত একটি আঁটসাঁট ও চোখা আকৃতির হয়, যাতে এটি দেখতে ফ্যাশনেবল মনে হয়। কিন্তু এই আঁটোসাঁটো হাই হিলের কারণে পায়ে থাকা রক্তনালীগুলোতে রক্তপ্রবাহ অনেকাংশে কমে যায়। ফলে রক্তনালী সংকুচিত হয়ে যায়। পরবর্তী সময়ে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত চাপ সৃষ্টির ফলে রক্তনালী ছিঁড়ে যেতে পারে, যেটি খুবই ভয়ঙ্কর। 

জয়েন্টে ব্যথা

হাই হিল পরলে স্বাভাবিকের তুলনায় উচ্চতা বেড়ে যায়। ফলে চলাচলে নানা ধরনের বিঘ্নতা সৃষ্টি হয়। কারণ, উচ্চতা বাড়ার জন্য আমাদের হাঁটার যে স্বাভাবিক গতি প্রকৃতি, সেটি বদলে যায়। পা একদম সোজাভাবে থাকে, ফলে বাঁকানো যায় না। এজন্য হাঁটুতে প্রচুর চাপ পড়ে এবং জয়েন্ট পেইন শুরু হয়, এটি একবারেই কাম্য নয়। আমেরিকান অ্যাসোসিয়েশন অব অর্থোপেডিক সার্জনের তথ্যমতে, এই জয়েন্ট পেইনই ধীরে ধীরে আর্থাইটিসে রূপ নেয়। 

ফোসকা পড়া

পায়ের চামড়ার সঙ্গে হিলের ঘর্ষণ ও আঁটোসাঁটো হওয়ার ফলে কিছুক্ষণ হাঁটার পরেই পায়ে ফোসকা পড়ে যেতে পারে। যেটি খুবই অস্বস্তিদায়ক ও অনাকাঙ্খিত। 

ব্যাক পেইন

হাই হিল পরলে হাঁটার সময় এটি পেলভিসকে প্রভাবিত করে, ফলে কোমরের উপর প্রচুর চাপ পড়ে। এটি পরবর্তী সময়ে ব্যাক পেইনে রূপ নেয়। অনেক সময় এই ব্যাক পেইন আবার অস্টিপোরোসিসের কারণ হয়ে দাঁড়ায়। 

পায়ে ব্যথা

গবেষণা বলছে, হাই হিলের আকৃতি ও গঠন আলাদা হওয়ায় কয়েক দিন পরলেই পায়ের তলা অথবা গোড়ালিতে ব্যথা হতে পারে। 

মেরুদণ্ড বেঁকে যেতে পারে

গবেষণায় দেখা গেছে, প্রতিনিয়ত হাই হিল পরলে মেরুদণ্ডের আকৃতি পাল্টে বেঁকে যেতে পারে। 

হাঁটু ব্যথা

অস্বাভাবিক অবস্থানের জন্য কিছু দিন হাই হিল পরার ফলে হাঁটুতে ব্যথা হতে পারে এবং এটি কিছু দিন পর অস্টিওআর্থারাইটিসে রূপ নিতে পারে।

কীভাবে আপনি নিরাপদ হিল পছন্দ করবেন?

১. হাই হিলের উচ্চতা ২ ইঞ্চির মধ্যে রাখুন।

২. দুপুরের পরে জুতা কিনুন, কারণ এই সময়ে জুতা সবচেয়ে বেশি প্রসারিত অবস্থায় থাকে।

৩. তলা সমতল এমন জুতা পছন্দ করুন

৪. আরামদায়ক জুতা পছন্দ করুন।

৫. কয়েক ঘণ্টার জন্য এই ধরনের জুতা পরুন।

৬. সাধারণ পোশাক পরিধান করুন।

৭. অর্থোপেডিক প্যাড ব্যবহার করুন।

৮. হিলকে প্রসারিত করুন।

৯. বিভিন্ন সময়ে ভিন্ন ধরনের জুতা ব্যবহার করুন। 

তাই স্বাস্থ্যঝুঁকি এড়াতে হাই হিল পরিহার করি। সুস্থ-সবল জীবনযাপন করি। একটু সচেতনতাই পারে আমাদের সুস্থ রাখতে। 

লেখক: শিক্ষার্থী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়। 

ইবি/মাহি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়