ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইবির পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাস

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৩২, ৭ জানুয়ারি ২০২৫
ইবির পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্তি করার আদেশ জারি করেছে প্রশাসন।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি জাতির গণজাগরণ ও সংগ্রামের মহাকাব্যিক একটি চিত্র। চব্বিশের জুলাই-আগস্ট মাসের এ আন্দোলন শুধু দাবি পূরণের লড়াই ছিল না, ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক বিপ্লব।

আদেশে আরো বলা হয়েছে, এ বিপ্লবের চেতনা ছড়িয়ে দিতে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি, শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সব বিভাগের পাঠ্যসূচিতে জুলাই বিপ্লব ২০২৪ এর ইতিহাস অন্তর্ভূক্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

ঢাকা/তানিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়