ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যবিপ্রবির কোষাধ্যক্ষ হলেন শাবিপ্রবির অধ্যাপক

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ১৬ জানুয়ারি ২০২৫  
যবিপ্রবির কোষাধ্যক্ষ হলেন শাবিপ্রবির অধ্যাপক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হোসাইন আল মামুন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা অনুসারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হোসাইন আল মামুনকে যবিপ্রবির কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হলো। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।

শর্ত হিসেবে বলা হয়েছে, পদে থাকাকালে তিনি তার বর্তমান পদে সমপরিমাণ বেতন-ভাতাদি ও পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন এবং যবিপ্রবির আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ঢাকা/ইমদাদুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়