ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ২০ ফেব্রুয়ারি ২০২৫  
জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় প্রতিটি সিটের বিপরীতে লড়বেন ৫১ জন ভর্তিচ্ছু।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৪ হাজার ২২৩ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতিটি আসনের জন্য লড়বেন ৫১ জন। শনিবার তিনটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা, দ্বিতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা এবং তৃতীয় শিফট বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত।

৪ বছর পর গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট নম্বর ১০০ এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনি পরীক্ষায় থাকবে ২৪ নম্বর এবং লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৮ নম্বর। এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর গণনা করা হবে।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়