ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচন: টিএসসিতে নারী ভোটারদের দীর্ঘ লাইন

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:৪৪, ৯ সেপ্টেম্বর ২০২৫
ডাকসু নির্বাচন: টিএসসিতে নারী ভোটারদের দীর্ঘ লাইন

টিএসসি চত্বরে নারী ভোটারদের লম্বা লাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশে। সকাল থেকেই বিভিন্ন হলে নারী ভোটারদের অংশগ্রহণ রয়েছে চোখে পড়ার মতো।

রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ভোটগ্রহণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা এবং শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

আরো পড়ুন:

সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে টিএসসিতে। সকাল থেকেই টিএসসির প্রবেশপথ থেকে ডাস চত্বর হয়ে মূল সড়ক পর্যন্ত লম্বা লাইন তৈরি হয় নারী ভোটারদের। এরপরও দলে দলে শিক্ষার্থীরা হল থেকে এসে উৎসবের আবহে ভোট দিচ্ছেন। 

রোকেয়া হলের শিক্ষার্থী মুক্তা বলেন, “প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়ে আমরা খুবই আনন্দিত। তাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসেছি।”

ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ক্যাম্পাস ঘিরে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে নিয়মিত। গতকাল রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তার কারণে সব গেট বন্ধ রেখে কেবল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং জরুরি পরিষেবার গাড়িকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।”

তবে তিন স্তরের নিরাপত্তার অংশ হিসেবে সেনাবাহিনী মোতায়েনের কথা থাকলেও কোথাও তাদের উপস্থিতি দেখা যায়নি।

ঢাকা/সৌরভ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়