ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এক্সেলসিয়র সুজের ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ২৮ জানুয়ারি ২০২৫  
এক্সেলসিয়র সুজের ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা

পুঁজিবাজারে ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটের কোম্পানি এক্সেলসিয়র সুজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ‘নো ডিভিডেন্ড’ বা লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের ৩০ জুন সমাপ্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.০৪ টাকা। আগের ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪.৫৩ টাকা। আর ২০২১-২২ অর্থবছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.১১ টাকা।

২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.৪৬ টাকা।

আগামী ২৪ ফেব্রুযারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি।

ঢাকা/এনটি/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়