ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভারত থেকে এল ৩৬ হাজার মেট্রিক টন চাল 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ১২ এপ্রিল ২০২৫  
ভারত থেকে এল ৩৬ হাজার মেট্রিক টন চাল 

ভারত থেকে আমদানি করা ৩৬ হাজার ১০০ মেট্রিক টন সিদ্ধ চাল বাংলাদেশে পৌঁছেছে। 

শনিবার (১২ এপ্রিল) এসব চাল বহনকারী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায় বলে খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে। চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু করা হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

সম্প্রতি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-৭) মাধ্যমে ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৯টি প্যাকেজের আওতায় মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি করা হয়েছে। চুক্তি মোতাবেক ইতোমধ্যে ৩ লাখ ১৭ হাজার ৬১৯ মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। 

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়