বসুন্ধরা সিটিতে ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
ঋতুর রানী শরতের আগমনে দেশের অন্যতম বৃহৎ শপিংমল বসুন্ধরা সিটিতে আজ থেকে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী “ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট”। উৎসব চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
বুধবার রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে বর্ণাঢ্য আয়োজনে এ উৎসবের উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা।
শেখ এহসান রেজা বলেন, ‘‘বসুন্ধরা সিটি সবসময়ই নতুনতম ফ্যাশন ট্রেন্ডের সাথে দর্শনার্থীদের পরিচিত করাতে এবং ক্রেতাদের জন্য ভ্যালু অ্যাডিশন করতে সচেষ্ট। শরতের এই উৎসবে একদিকে নতুন কালেকশন উন্মোচিত হচ্ছে, অন্যদিকে অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর পণ্যে থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার।”
উৎসবে অংশগ্রহণকারী ব্র্যান্ডের মধ্যে রয়েছে ক্লাবহাউস, ইরানি বোরকা বাজার, ফ্রিল্যান্ড, মিনিসো, মেন্স ওয়ার্ল্ড, শিশু পরিবহন, বন্ড, বে প্রভৃতি দেশি-বিদেশি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড।
ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট আয়োজনে থাকছে নতুন কালেকশনের ফ্যাশন শো, গ্রাহকদের জন্য বিশেষ ডিসকাউন্ট অফার, লাইভ এন্টারটেইনমেন্ট ও ইন-স্টোর অ্যাক্টিভেশন, আকর্ষণীয় সেলফি কর্নার এবং ফ্ল্যাশ মোব।
তারা//
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন