কমিউনিটি ব্যাংকের মাধ্যমে দিনাজপুরে ট্রাফিক ফাইন কালেকশন শুরু
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়েছে।
ট্রাফিক ফাইন কালেকশনের লক্ষ্যে বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনাজপুর জেলা পুলিশ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
স্বাক্ষরিত চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডিস কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান; দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) মো. সাজেদুল ইসলাম; চিরিরবন্দর থানার ওসি মো. রুহুল আমীন, কমিউনিটি ব্যাংকের রাণীরবন্দর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মো. মুনির উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা/ইভা
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন