ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সালভো কেমিক্যালের নাম পরিবর্তনে ডিএসইর সম্মতি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ২৪ নভেম্বর ২০২৫  
সালভো কেমিক্যালের নাম পরিবর্তনে ডিএসইর সম্মতি

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যাল লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির কাছে নাম পরিবর্তনের অনুমতি চেয়েছে। কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনায় নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানির নাম ‘সালভো কেমিক্যাল লিমিটেড’ এর পরিবর্তে ‘সালভ অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। আজ থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হয়েছে।

নাম সংশোধন ছাড়া কোম্পানির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়