ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন প্লাজা ঈদ ক্যাম্পেইনে বিশেষ ডিসকাউন্ট ও ফ্রি এয়ার টিকিট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২০:০৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
ওয়ালটন প্লাজা ঈদ ক্যাম্পেইনে বিশেষ ডিসকাউন্ট ও ফ্রি এয়ার টিকিট

পবিত্র রমজান মাসজুড়ে দেশব্যাপী বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের সর্ববৃহৎ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।

ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে পণ্য কিনে ক্রেতারা পেতে পারেন Deen e-commerce এবং Aurum Bangladesh এর পক্ষ থেকে বিশেষ ডিসকাউন্ট কুপন। রমজান মাসের প্রত্যেক সপ্তাহে লটারির মাধ্যমে ওয়ালটন প্লাজার ১৬৫ জন ক্রেতা পাবেন এই বিশেষ ডিসকাউন্ট কুপন।

আরো পড়ুন:

এছাড়া ক্যাম্পেইনের আওতায় রমজান মাসজুড়ে দেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ালটনের পণ্য কেনাকাটায় নভোএয়ারের পক্ষ থেকে ক্রেতারা পাচ্ছেন ঢাকা-কক্সবাজার-ঢাকা ফ্রি কাপল এয়ার টিকিট পাওয়ার সুযোগ।

পয়লা রমজান থেকে শেষ রমজান পর্যন্ত এই বিশেষ ঈদ উপহার ক্যাম্পেইনের সুবিধা পাবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা। 

ঢাকা/পলাশ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়