ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘বি’ ক্যাটাগরিতে উন্নীত দেশ গার্মেন্টস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ৪ মার্চ ২০২৬  
‘বি’ ক্যাটাগরিতে উন্নীত দেশ গার্মেন্টস

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। এর আগে কোম্পানিটিকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছিল।

বুধবার (৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাধারণ বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এ লভ্যাংশ দেওয়া কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। বুধবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই ও সিএসই, যেটা আজ থেকে কার্যকর হবে।

দেশ গার্মেন্টস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৯ সালে। কোম্পানির মোট পরিশোধিত মূলধন ৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮২ লাখ ৮৮ হাজার ৩৪২টি। ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির উদ্যোক্তাদের হাতে ৫৪.৯৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৬.০৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৮.৯৪ শতাংশ শেয়ার আছে।

ঢাকা/এনটি/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়