ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ৫ মার্চ ২০২৬   আপডেট: ১৩:২৫, ৫ মার্চ ২০২৬
বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা বৃহস্পতিবার বিক্ষোভ করেন।

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। চাহিদা মাত্র নিজেদের হিসাব থেকে টাকা উত্তোলন, মুনাফা থেকে ‘হেয়ারকাট’ বাতিলসহ নানা দাবি তুলে ধরেন তারা। দাবি না মালনে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন। 

আরো পড়ুন:

বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল, একীভূত হওয়া ৫ ব্যাংকের সব ভুক্তভোগী গ্রাহকদের কষ্টার্জিত সঞ্চিত আমানতের মুনাফাসহ আদায়ের দাবিতে এবং ২০২৪-২৫ সালের মুনাফা কর্তন বা হেয়ারকাটের বিরুদ্ধে বিক্ষোভ ও মানবন্ধন, অনুদান নয় সঞ্চিত আমানত মুনাফাসহ ১০০ শতাংশ ফেরত চাই, নো হেয়ারকাট, ২০২৪ এবং ২৫ সালের প্রদানকৃত মুনাফা কর্তন শরীয়াহ পরিপন্থি।

বিক্ষোভকারীদের মধ্যে ফজলুল রহমান নামের একজন আমানতকারী বলেন, ‍“পাঁচ ব্যাংকের আমানতের ওপর গত দুই বছরের মুনাফা কেটে মাত্র ৪ শতাংশ সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাও নাকি অনুকম্পা। আমরা ব্যাংকে আমানত রাখছি, আমরা কেন সরকারের অনুকম্পা নেব। আমাদের ন্যয্য মুনাফা দিতে হবে।”

বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে বলেন, গত দুই বছর ধরে অনেক আমানতকারী এসব ব্যাংক থেকে নিজের মূল আমানত ও মুনাফা তুলতে পারছেন না। এতে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবন কাটাচ্ছেন । ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিল করে চুক্তি অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের মুনাফাসহ আমানতের পুরো অর্থ ফেরত দিতে হবে। আমানতকারীরা যাতে স্বাভাবিকভাবে লেনদেন করতে পারে, চাহিদা অনুযায়ী টাকা উত্তোলন ও জমা দিতে পারেন সে ব্যবস্থা করতে হবে।

ঢাকা/নাজমুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়