ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শেয়ারহোল্ডারদের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে প্রাইম ফাইন্যান্স

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ১ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১১:৫৫, ১ সেপ্টেম্বর ২০২১
শেয়ারহোল্ডারদের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে প্রাইম ফাইন্যান্স

শেয়ারহোল্ডারদের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

আরো পড়ুন:

তথ্য মতে, সমাপ্ত হিসাব বছর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৪ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.১৯ টাকা।

গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৭৬ টাকা। 

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ অক্টোবর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/এনএফ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়