ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে এক বছরে পিই রেশিও বেড়েছে ৬.০৮ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ১ জানুয়ারি ২০২২   আপডেট: ১০:৩৪, ১ জানুয়ারি ২০২২
ডিএসইতে এক বছরে পিই রেশিও বেড়েছে ৬.০৮ শতাংশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের ব্যবধানে মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। ডিএসইতে ২০২১ সালের শেষ কার্যদিবস পিই রেশিও দাঁড়িয়েছে ১৭.৫৮ পয়েন্টে। আর ২০২০ সালের শেষ কার্যদিবস পিই রেশিও ছিলো ১৬.৫১ পয়েন্টে। বছরের ব্যবধানে ডিএসইতে পিই ১.০৭ পয়েন্ট বা ৬.০৮ শতাংশ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছ।

আরো পড়ুন:

খাতভিত্তিক সর্বনিম্ন অবস্থানের দিক থেকে মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ছিলো মিউচ্যুয়াল ফান্ডের। বছর শেষে মিউচ্যুয়াল ফান্ডের পিই দাঁড়ায় ৩.৯১ পয়েন্টে। এছাড়া, ব্যাংকিং খাতের ৯.৭২ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৩.১৯ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতের ১৬.৯২ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২০.৭৭ পয়েন্ট, বস্ত্র খাতের ২১.৬৫ পয়েন্ট, প্রকৌশল খাতের ২৩.৭০ পয়েন্ট, আর্থিক খাতের ২৪.৯৭ পয়েন্ট, সিমেন্ট খাতের ২৬.৪৭ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ২৬.৯২ পয়েন্ট, বীমা খাতের ২৮.১৩ পয়েন্ট, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৩১.২১ পয়েন্ট, তথ্যপ্রযুক্তি খাতের ৩৩.০৫ পয়েন্ট, বিবিধ খাতের ৫৫.৯৩ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতের ৬০.৫৮ পয়েন্ট, সিরামিক খাতের ৬৭.৩৪ পয়েন্ট, পাট খাতের ৭১.২২ পয়েন্ট, পেপার খাতের ৮০.৭২ পয়েন্ট এবং চামড়া খাতের মার্কেট পিই ৮৮.১৯ পয়েন্ট।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়