ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লোকসান থেকে আয়ে ফিরেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ১ ফেব্রুয়ারি ২০২২  
লোকসান থেকে আয়ে ফিরেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ

শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজের চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২১) এবং দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকে কোম্পানির আগের হিসাব বছরের তুলনায় শেয়ারপ্রতি লোকসান থেকে শেয়ারপ্রতি আয়ে (ইপিএস) ফিরেছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

কোম্পানির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ২.২৮ টাকা। সে হিসেবে কোম্পানি শেয়ারপ্রতি লোকসান থেকে শেয়ারপ্রতি আয়ে (ইপিএস) ফিরেছে।

এদিকে, কোম্পানির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ১.১৩ টাকা। সে হিসেবে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান থেকে শেয়ারপ্রতি আয়ে (ইপিএস) ফিরেছে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫.৯৯ টাকায়।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়