ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাজার কোটি টাকার বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ৭ মে ২০২৬  
হাজার কোটি টাকার বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া

গ্রিন সাসটেইনেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করে শেয়ারবাজার থেকে এক হাজার কোটি টাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক এশিয়া। বাজার থেকে উত্তোলন করা অর্থ দিয়ে ব্যাংকটি মূলধন ভিত্তি শক্তিশালী করবে। 

বৃহস্পতিবার (৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের ৫৮৪তম সভায় এক হাজার কোটি টাকার গ্রিন সাসটেইনেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করা হয়।  বন্ডটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড, সম্পূর্ণ রিডিমেবল এবং কুপনভিত্তিক ফ্লোটিং রেটের বন্ড। বন্ডটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৭ বছর। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এটি ইস্যু করা হবে।

বন্ড থেকে সংগৃহীত অর্থ মূলত ব্যাংকের টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব ও টেকসই বিভিন্ন প্রকল্পে অর্থায়নেও এ অর্থ ব্যয় করা হবে। বিশেষ করে বাসেল-৩ নীতিমালার আলোকে মূলধনের সক্ষমতা বাড়ানো হবে।

বন্ডটি ইস্যুর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন নেবে ব্যাংক এশিয়া।

ব্যাংক এশিয়া ২০০৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে ব্যাংকটি ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। 

ঢাকা/নাজমুল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়