‘বি’ ক্যাটাগরিতে উন্নীত ইন্দো-বাংলা ফার্মা
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। এ কোম্পানিকে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। বুধবার (৪ মার্চ) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
তবে, ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী সাত কার্যদিবসের মধ্যে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই ও সিএসই। তা আজ থেকে কার্যকর হবে।
ঢাকা/এনটি/রফিক
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন