ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ৭ অক্টোবর ২০২৫  
এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক সৈয়দ মুনসিফ আলী পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে।

তথ্য মতে, মুনসিফ আলী এনআরবিসি ব্যাংকের ৩০ লাখ শেয়ার ডিএসইর পাবলিক মার্কেটে বিদ্যমান বাজার মূল্যে বিক্রয় করেছেন।

এর আগে ২৯ সেপ্টেম্বর তিনি উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করার ঘোষণা দেন। ব্যাংকটির এই উদ্যোক্তা পরিচালকের কাছে ব্যাংকটির ৫৩ লাখ ৫৪ হাজার ৫৪৫টি শেয়ার ছিল। এর মধ্য থেকে তিনি ৩০ লাখ শেয়ার বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়