ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সরকারি হলো আরো তিনটি মাধ্যমিক বিদ্যালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ১১ মার্চ ২০২৫   আপডেট: ১৭:৪৮, ১১ মার্চ ২০২৫
সরকারি হলো আরো তিনটি মাধ্যমিক বিদ্যালয়

নতুন করে দেশের আরো তিনটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হলো চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয়, খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় ও রাজশাহী জেলার পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয়।

জানা গেছে, সরকারি ঘোষণার পর এখন থেকে আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয়কে ‘আমিন জুট মিলস সরকারি উচ্চ বিদ্যালয়’, ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় ‘ক্রিসেন্ট সরকারি মাধ্যমিক বিদ্যালয়’ ও রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয় ‘রাজশাহী সরকারি পাটকল উচ্চ বিদ্যালয়’ নামে ডাকা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত বিধিবিধানের আলোকে ওই তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়