ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাদের ‘প্রেমের দুষ্টচক্র’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫১, ৩১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাদের ‘প্রেমের দুষ্টচক্র’

বিনোদন ডেস্ক : তিন বন্ধু শফিক, রনি ও রাজু। ত্রিশোর্ধ শফিক এখনো ব্যাচেলর। তার শখ হচ্ছে— বাস, ট্যাক্সিক্যাবের সিট কভার, পাবলিক টয়লেটের দেয়াল বা টাকার গায়ে লেখা মেয়েদের মোবাইল নম্বর সংগ্রহ করা এবং সেসব নম্বরে ফোন করা। রনি সুহির সঙ্গে সংসার পেতেছে। সুহি দজ্জাল ধরনের মেয়ে। সে রনিকে অকারণে সন্দেহ করে। সুহির সন্দেহ, অফিসে কোনো মেয়ে কলিগের সঙ্গে রনির পরকীয়া সম্পর্ক রয়েছে।

রাজু প্লেবয় স্বভাবের ছেলে। একইসঙ্গে ঠগবাজ। একের পর এক মেয়ের সঙ্গে প্রেম করে, আবার ছেড়ে দেয়। রাজুকে তার অফিসের বস দায়িত্ব দেয়— তার (বস) মেয়ে সুজানার সঙ্গে প্রেমের অভিনয় করার। সুজানা তার দুই বান্ধবী নিয়ে এক রিসোর্টে ছুটি কাটাতে যায়। কথামতো রাজুও সেখানে চলে যায়, সঙ্গে নেয় তার দুই বন্ধু শফিক ও রনিকে। তার পরের গল্প জানার জন্য পরিচালক কায়সার আহমেদ ‘প্রেমের দুষ্টচক্র’ নাটকটি দেখার আহ্বান জানিয়েছেন।

শফিকুর রহমান শান্তনু রচিত ১০ পর্বের এই ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নিলয় আলমগীর, প্রাণ রায়, অহনা, তাসনুভা তিশা, ফারহানা মিলি, আমিরুল ইসলাম চৌধুরী, মুকুল, সিরাজ, কাজী উজ্জ্বল প্রমুখ। ঈদের দিন রাত সাড়ে ৯টায় নাটকটির প্রথম পর্ব প্রচার হবে। পরবর্তী ৯ দিন একই সময়ে নাটকটি প্রচার হবে।



রাইজিংবিডি/ঢাকা/৩১ মে ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়