ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোমান্সের জন্য নতুন নায়িকা খুঁজছেন নায়ক

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১১, ৩০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোমান্সের জন্য নতুন নায়িকা খুঁজছেন নায়ক

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার নাগার্জুনার পুত্র আখিল আক্কিনেনি। পরিচালক বোম্মারিল্লু ভাস্কর আখিলকে নিয়ে নির্মাণ করছেন নতুন সিনেমা। নাম এখনও চূড়ান্ত হয়নি। যদিও এরই মধ্যে প্রথম লটের শুটিং শেষ করেছেন তিনি। কিন্তু এখনো নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন সিদ্ধান্ত নিতে পারেননি।

পরিচালক বোম্মারিল্লু ভাস্কর জনপ্রিয় দুই চিত্রনায়িকার কথা ভাবলেও তাতে সম্মতি দেননি আখিল। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আখিল সিনিয়র অভিনেত্রীদের সঙ্গে স্কিন শেয়ার করতে চাচ্ছেন না। পরিচালক সাই পল্লবী ও কীর্তি সুরেশকে নেয়ার কথা বলেছিলেন। কিন্তু আখিল তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত নন। এ খবর চাউর হওয়ার পর ইন্ডাস্ট্রির অনেকেই অবাক হয়েছেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

অন্যদিকে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘রোমান্স করার জন্য আখিল নতুন নায়িকা চাচ্ছেন। পরিচালক বোম্মারিল্লু ভাস্কর এখন নতুন নায়িকা খুঁজছেন।’

নায়িকা চূড়ান্ত না হওয়ায় দ্বিতীয় লটের শুটিং শুরু করতে পারছেন না পরিচালক। এজন্য নির্মাতা বেশ বিড়ম্বনায় পড়েছেন বলেও জানা যায়।  গীতা আর্টসের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। চিত্রগ্রাহকের দায়িত্বে রয়েছেন ভি মানিকন্দন।


রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৯/শান্ত/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়