ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরুণের প্রতিদ্বন্দ্বি শ্রদ্ধা (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ১৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরুণের প্রতিদ্বন্দ্বি শ্রদ্ধা (ভিডিও)

বহুল আলোচিত সিনেমা স্ট্রিট ড্যান্সার থ্রিডি। বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি অভনীত এই সিনেমার ট্রেইলার প্রকাশিত হয়েছে।

সিনেমার প্রেক্ষাপট লন্ডন। দুই প্রতিদ্বন্দ্বি নাচের গ্রুপকে নিয়ে এর গল্প। একদল ভারতের পক্ষে, অন্যদল পাকিস্তানের। বরুণ-শ্রদ্ধা পরস্পরের প্রতিদ্বন্দ্বি। নাচের প্রতিযোগিতায় প্রতিপক্ষকে পরাজিত করতে চায় তারা। কিন্তু নানা বাধার মুখে পড়তে হয় তাদের। 

চমকপ্রদ নাচের স্টেপ দিয়ে ইতোমধ্যে ভক্তদের মাঝে সাড়া ফেলেছে সিনেমাটির ট্রেইলার। বরুণ, শ্রদ্ধা, নোরা ও প্রভুদেবা সকলেই তাদের সর্বোচ্চটাই দেয়ার চেষ্টা করেছেন। এতে আরো অভিনয় করেছেন— পুণিত পাঠক, রাঘব জুয়াল, অপরশক্তি খুরানা, শক্তি মোহন, সোনম বাজওয়া প্রমুখ।

স্ট্রিট ড্যান্সার থ্রিডি পরিচালনা করেছেন রেমো ডিসুজা। প্রযোজনা করেছেন ভূষণ কুমার, দিব্য কোসলা কুমার, কৃষাণ কুমার, লিজেলে ডিসুজা। আগামী ২৪ জানুয়ারি এই সিনেমা মুক্তির কথা রয়েছে।

দেখুন: স্ট্রিট ড্যান্সার থ্রিডি সিনেমার ট্রেইলার




ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়