ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওস্তাদ-এ মিলনের সঙ্গী রাহা

প্রকাশিত: ১০:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওস্তাদ-এ মিলনের সঙ্গী রাহা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। বড় পর্দায় পা রাখার পর থেকে দর্শকদের উপহার দিয়ে চলেছেন ব্যবসাসফল সিনেমা। এরই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতে ‘ওস্তাদ’ সিনেমায় নাম লেখান।

সাইফ চন্দন পরিচালিত এই সিনেমার কাজও শুরু হয়েছে। এতে ভিন্ন লুকে দর্শকরা তাকে দেখতে পাবেন। এই সিনেমায় তার সঙ্গী হয়েছেন নবাগত চিত্রনায়িকা রাহা তানহা খান।

এ সিনেমা প্রসঙ্গে মিলন বলেন, ‘‘ওস্তাদ’ সিনেমায় আমার চরিত্রটি একদম আলাদা। পরিবার ও ক্ষমতার স্বার্থের জন্যে সে যে কাউকে ঝুলিয়ে দিতে পারে। সুন্দর একটি গল্প।’

পরিচালক সাইফ চন্দন বলেন, ‘‘ওস্তাদ’ সিনেমার গল্প গড়ে উঠেছে পুরান ঢাকার রাজনীতি, সেখানের ক্ষমতার লড়াই এবং এলাকার ওস্তাদি নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে। এর সঙ্গে প্রেম, সম্পর্ক, সামাজিক দায়িত্ববোধ সিনেমার গল্পে প্রাধান্য পেয়েছে।’

এই সিনেমায় রোশান-উষ্ণ জুটি দেখা যাবে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন, রাজ রিপা, যুবরাজ, শানু শিবা, ডন, সিনহা, অলংকার, মিমি, স্বাধীন, সাইফ, কামাল, তানভীর, আরিফ, আনোয়ারসহ অনেকে। এরই মধ্যে সিনেমার ৯৮ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি আছে শুধু রোশানের একটি গান আর কয়েকটি দৃশ্যের শুটিং।

 

ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়