ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিয়ের সাজে বাপ্পি-অপু, সানাই বাজবে কবে?

প্রকাশিত: ১১:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিয়ের সাজে বাপ্পি-অপু, সানাই বাজবে কবে?

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ বিরতির পর দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ সিনেমায় কাজ করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। কিছুদিন আগে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। এরই মধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই।

আজ সিনেমাটির ফাস্টলুক পোস্টার প্রকাশ করা হয়। এতে বাপ্পিকে বর আর অপু বিশ্বাসকে কনে সাজে দেখা যায়। কিন্তু বিয়ের সানাই কবে বাজবে অর্থাৎ সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনো জানা যায়নি। তবে আগামী মার্চে এটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন নির্মাতা ।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অনেক সিনেমায় অভিনয় করেছেন। তাদের প্রায় সবগুলো সিনেমা দর্শকপ্রিয়তা পায়। এই প্রথমবার বাপ্পির সঙ্গে জুটি বেঁধেছেন অপু। সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত। আগামী মাসেই মুক্তি দিতে চাচ্ছি।’

দীর্ঘ ১৭ বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করলেন। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমায় বাপ্পি-অপু ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহীন খান, হারুন কিসিঞ্জার, বরদা মিঠু প্রমুখ।

২০০১ সালে রিয়াজ-শাবনূর জুটি অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তি পায়। পরের বছরই কলকাতায় সিনেমাটির রিমেক করেন হরনাথ চক্রবর্তী। প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত সিনেমাটি কলকাতায়ও ব্যবসাসফল হয়।


ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়