ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সেদিন দুজনে’

প্রকাশিত: ১২:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সেদিন দুজনে’

আলোচিত ‘গহীন বালুচর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান নীলাঞ্জনা নীলা। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪-এর দ্বিতীয় রানার আপ তিনি। এবার ‘সেদিন দুজনে’ নামে একক নাটকে অভিনয় করলেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মঞ্চ অভিনেতা মাহমুদ হাসান (পাভেল)। শাকিব হাসান বাধনের গল্প ভাবনায় এটি পরিচালনা করেছেন শারবিয়া খান জাছিম।

গল্পে দেখা যাবে, একদিকে তিতলীর ভালোবাসা অপরদিকে শিক্ষিত যুবকের সাবলম্বী হবার স্বপ্ন। এই টানাপোড়েনে গল্পের নায়ক রোহান কী পাড়বে সাবলম্বী হয়ে ভালোবাসার তিতলীকে নিয়ে স্বপ্নের ফানুস উড়াতে? নাকি দুঃস্বপ্ন এসে হানা দেবে। তিতলী কী তার স্বপ্নের সঙ্গী হবে?

এতে তিতলী চরিত্রে অভিনয় করেছেন নীলা। আর রোহান চরিত্রে অভিনয় করেছেন পাভেল। প্রিয় মিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত একক নাটকটি খুব শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।


ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়