ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শয্যাদৃশ্য করতে করতে ক্লান্ত নায়িকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৭, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শয্যাদৃশ্য করতে করতে ক্লান্ত নায়িকা

ভারতীয় গায়িকা-অভিনেত্রী আন্দ্রেয়া জেরেমিয়া। তামিল, মালায়ালাম সিনেমায় বেশি অভিনয় করেন। তবে তেলেগু সিনেমাতেও তাকে দেখা গেছে।

২০১৮ সালে ধানুশ অভিনীত বড়া চেন্নাই সিনেমায় অভিনয় করেন জেরেমিয়া। সিনেমায় কিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন তিনি। এ নিয়ে এখনো অনুশোচনায় ভুগছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আন্দ্রেয়া জেরেমিয়া জানান, বড়া চেন্নাই সিনেমাটি তার ক্যারিয়ারে বেশ বড়সরো প্রভাব ফেলেছে। কারণ এরপর তার কাছে একই ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসতে থাকে। আর শয্যাদৃশ্যে অভিনয় করতে করতে তিনি ক্লান্ত। এজন্য বড়া চেন্নাই সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন তিনি।

এই অভিনেত্রী আরো জানান, যদি সিনেমা ও তার চরিত্র ভালো হয় তবে পারিশ্রমিক কমাতেও রাজি তিনি। তবে কোনো অন্তরঙ্গ দৃশ্য থাকলে তা করবেন না।

আন্দ্রেয়া জেরেমিয়া অভিনীত পরবর্তী সিনেমা মাস্টার। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন থালাপতি বিজয় ও বিজয় সেতুপাতি। এছাড়া আছেন মালবিকা মোহানান। পাশাপাশি কা, বাতাম, মালিগাই এবং আরানমানাই থ্রি সিনেমায় দেখা যাবে জেরেমিয়াকে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়