ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিয়ে করেছেন নোবেল?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৮, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিয়ে করেছেন নোবেল?

গুঞ্জন চাউর হয়েছে বিয়ে করেছেন ‘সারেগামাপা’ খ্যাত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। তার বিয়ের কাবিননামা রাইজিংবিডির হাতে এসেছে।

বিয়ের সত্যতা জানতে নোবেলের মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এ নিয়ে তৈরি হয়েছে সংশয়। প্রশ্ন উঠেছে সত্যি কি বিয়ে করেছেন নোবেল?

প্রাপ্ত কাবিননামা থেকে জানা যায়, নোবেলের স্ত্রীর নাম মেহরুবা সালসাবিল। ২০১৯ সালের ১৫ নভেম্বর তারা বিয়ে করেন। বিয়ের দেনমোহর ধার্য করা হয়েছে ৫ লাখ টাকা।

জানা গেছে—নগরীর নিকেতন এলাকায় একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন নোবেল।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়