ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সেই গানের মডেল হলেন নোবেলের স্ত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সেই গানের মডেল হলেন নোবেলের স্ত্রী

স্ত্রীর সঙ্গে মাইনুল আহসান নোবেল

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল জানিয়েছেন, তার পরবর্তী ‘তামাশা’ গানের প্রচারের জন্য নেতিবাচক মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। মজার ব্যাপার হলো—গানটির ভিডিওতে মডেল হয়েছেন নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ। গতকাল বৃহস্পতিবার নোবেলের বাসায় ভিডিওটির শুটিং হয়েছে।

স্বামীর গানের ভিডিওতে মডেল হতে পেরে ভীষণ খুশি সালসাবিল। উচ্ছ্বাস প্রকাশ করে সালসাবিল বলেন—কোনো দিন ভাবিনি গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করব। খুব ভালো লাগছে। দেখা যাক কাজটি শেষ হলে আমাকে পর্দায় কেমন দেখায়। দেখার অপেক্ষায় আছি।

অন্যদিকে নোবেল বলেন, প্রথম মৌলিক গানের শুটিং বৃহৎ পরিসরে করতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থির কারণে ছোট পরিসরে বাসাতেই শুটিং করছি। গানে বউকে মডেল করেছি। এতে করে মিউজিক ভিডিওর মডেলের খরচটাও বেঁচে গেল। সবচেয়ে বড় কথা, আমার প্রথম মৌলিক গানে আমরা দুজনই থাকলাম।

‘তামাশা’ গানটির কথা ও সুর করেছেন জিহান। সংগীত করেছে নোবেলম্যান টিম। মিক্সমাস্টারিং ইমন চৌধুরীর। ভিডিওটি নির্মাতা করছেন নাজমুল হাসান। দু–এক দিনের মধ্যেই গানটির প্রোমো ‘নোবেলম্যান’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। আগামী ৭ জুন একই চ্যানেলে গানটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নোবেল।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়