ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তোপের মুখে সালমান খান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তোপের মুখে সালমান খান

সালমান খান

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ২০১৫ সালে সর্বশেষ ‘নির্বাক’ সিনেমায় অভিনয় করেন।

পাঁচ বছর পর ‘আরিয়া’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে এটি।

বিরতি ভেঙে সুস্মিতা পর্দায় ফেরায় বলিউড তারকারা তাকে স্বাগত জানাচ্ছেন। সেই সঙ্গে তার দারুণ অভিনয়ের প্রশংসা করছেন সহকর্মীরা। বলিউড অভিনেতা সালমান খানও সুস্মিতার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। আর এতেই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন সালমান।

গত ২৭ জুন টুইটে সালমান খান লিখেন—আরিয়ার জন্য স্বাগত। কী দারুণ কামব্যাক, কী দারুণ শো। সুস্মিতার জন্য অনেক ভালোবাসা।

এরপরই নেটিজেনরা সালমান খানকে উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকেন। অশ্লীল ভাষায় নানা মন্তব্য করছেন তারা।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা কিছুতেই মেনে নিতে পারছেন না তার ভক্তরা। তার মৃত্যুর কারণ হিসেবে বলিউডের স্বজনপ্রীতিকেই দায়ী করছেন। শুধু তাই নয়, সুশান্ত ভক্তরা সালমান খানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। সালমানের বাড়ির সামনে বিক্ষোভও করেন তারা।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়