ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নুসরাত-মিমিকে ‘খোঁচা’ দিলেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নুসরাত-মিমিকে ‘খোঁচা’ দিলেন শ্রীলেখা

নুসরাত জাহান, শ্রীলেখা মিত্র, মিমি চক্রবর্তী

ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ নিয়ে বেশ কিছু দিন ধরে সরব তারকারা। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এ নিয়ে স্বস্তিকা মুখার্জির সঙ্গে তার ঠান্ডা যুদ্ধ চলছে।

এদিকে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীকে কটাক্ষ করে আলোচনার জন্ম দিলেন শ্রীলেখা। তবে এবার স্বজনপোষণ নয়, ভারতে চীনা অ্যাপ নিষিদ্ধ হওয়া প্রসঙ্গ টেনে এই দুই তারকা সাংসদকে খোঁচা দিলেন তিনি।

গতকাল (২৯ জনু) ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে টিকটক সহ কমপক্ষে ৫৯টি চীনা অ্যাপস নিষিদ্ধ করেছে। কিন্তু টিকটক, লাইকিতে মজে থাকেন বসিরহাট ও যাদবপুরের সাংসদ নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। লকডাউন চলাকালে এ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন নুসরাত।

আর সেই প্রসঙ্গ টেনে শ্রীলেখা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেন—টিকটক বন্ধ। যাদবপুর এবং বসিরহাটের মানুষ তাদের সাংসদদের তাহলে কোথায় দেখতে পাবেন? আহারে শুনে আমার চোখে জল চলে এলো।

শ্রীলেখার এ পোস্ট করার পর তাতে বাড়তে থাকে লাইক-কমেন্টস। অনেকে তার সঙ্গে সহমত পোষণ করেছেন। তবে এ বিষয়ে এখনো নুসরাত ও মিমির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়