ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছেলেকে প্রকাশ্যে আনলেন শ্রেয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ২ জুন ২০২১   আপডেট: ১৮:১২, ২ জুন ২০২১
ছেলেকে প্রকাশ্যে আনলেন শ্রেয়া

বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সম্প্রতি পুত্র সন্তানের মা হয়েছেন তিনি।

বুধবার (২ জুন) ছেলেকে প্রকাশ্যে এনেছেন শ্রেয়া। ফটো ভিডিও শেয়ারিং সাইট ইনসটাগ্রামে স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে পাশে রেখে ছেলেকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন। এই প্লেব্যাক গায়িকা ছেলের নাম রেখেছেন দেবায়ন মুখোপাধ্যায়।

আরো পড়ুন:

ছবির ক্যাপশনে শ্রেয়া লিখেছেন, ‘দেবায়ন মুখোপাধ্যায়কে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সে গত ২২ মে পৃথিবীতে এসেছে এবং চিরদিনের জন্য আমাদের সব পরিবর্তন করে দিয়েছে। তার জন্মের পর যখন তাকে প্রথম দেখেছিলাম আমাদের মন ভালোবাসায় ভরে গিয়েছিল— এই অনুভূতি শুধু মা-বাবারাই বুঝতে পারেন। পবিত্র, অনিয়ন্ত্রিত এবং আবেগাপ্লুত ভালোবাসা। এখনো সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি ও শিলাদিত্য এই চমৎকার উপহারের জন্য কৃতজ্ঞ।’

শ্রেয়ার এই পোস্টে তাকে শুভেচ্ছা ও সন্তানের জন্য শুভকামনা জানিয়েছেন ভক্তরা। পাশাপাশি অভিনেত্রী দিয়া মির্জা, করনবীর বোহরা, সোফি চৌধুরী, নেহা কাক্কর, আরমান মালিকসহ অনেকে তারকা শ্রেয়ার এই পোস্টে শুভকামনা জানান।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়