ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ৩০ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফের মা হওয়ার ঘোষণা দিলেন ‘ট্রান্সফরমার’ অভিনেত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ১২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:১৪, ১২ নভেম্বর ২০২৪
ফের মা হওয়ার ঘোষণা দিলেন ‘ট্রান্সফরমার’ অভিনেত্রী

ফের মা হতে যাচ্ছেন হলিউড অভিনেত্রী মেগান ফক্স। সোমবার (১১ নভেম্বর) ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে মা হতে যাওয়ার ঘোষণা দেন ‘ট্রান্সফরমার’খ্যাত এই অভিনেত্রী।

মেগান ফক্স ইনস্টাগ্রামে দুটো ছবি পোস্ট করেছেন। একটিতে তার বেবিবাম্প, অন্যটিতে প্রেগন্যানসি পরীক্ষার ইতিবাচক রেজাল্টের ছবি। এসব ছবির ক্যাপশনে ৩৮ বছর বয়সি এই মার্কিন অভিনেত্রী লেখেন, ‘সত্যি কোনো কিছুই হারিয়ে যায় না। স্বাগত জানাই।’

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, ২০২২ সালে বাগদান সারেন মেগান ফক্স ও গায়ক মেশিন গান কেলি। এক বছর আগে এ জুটি বাবা-মা হতে যাওয়ার কথা জানিয়েছিল। কিন্তু হঠাৎ মেগানের গর্ভপাত হয়।

২০০৪ সালে ‘হোপ অ্যান্ড ফেইথ’ সিনেমার শুটিং সেটে দেখা হয় মেগান ফক্স ও অভিনেতা ব্রায়ান অস্টিন গ্রিনের। তখন মেগানের বয়স ১৮ আর ব্রায়ানের ৩০। বয়সের ব্যবধান বেশি হওয়ায় সম্পর্কে জড়াতে গিয়েও দ্বিধায় পড়েছিলেন মেগান।

সর্বশেষ ২০১০ সালে দ্বিধা-দ্বন্দ্ব পেছনে ফেলে অভিনেতা ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেগান ফক্স। এ সংসারে তাদের তিনটি পুত্র সন্তান রয়েছে। ২০২০ সালে ভেঙে যায় মেগানের প্রথম সংসার।

ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে সংসার ভাঙার দুই সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই নতুন প্রেমিক মার্কিন সংগীতশিল্পী মেশিন গান কেলির সঙ্গে নাম জড়িয়ে খবরে আসেন মেগান ফক্স। মেশিনের আসল নাম রিচার্ড কোলসন বেকার। বয়সে তিনি মেগানের চার বছরের ছোট। ২০২০ সালের জুন মাস থেকে মেগান আর মেশিনের প্রেম শুরু। ২০২২ সালের জানুয়ারিতে তারা বাগদানের ঘোষণা দেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়