ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কমিউনিটি ব্যাংক ও সফটওয়্যার শপের কৌশলগত চুক্তি

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ১৩ মার্চ ২০২৬  
কমিউনিটি ব্যাংক ও সফটওয়্যার শপের কৌশলগত চুক্তি

ট্রেড মডিউল ‘ইজি ট্রেড’ বাস্তবায়নের লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সফটওয়্যার শপ লিমিটেডের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। সফটওয়্যার শপ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ অ্যাডভাইজর আহমেদ কামাল খান চৌধুরী। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় ‘ইজি ট্রেড’ প্ল্যাটফর্ম কমিউনিটি ব্যাংকের ট্রেড ফাইন্যান্স কার্যক্রমকে আরো গতিশীল, সমন্বিত ও নিরাপদ করে তুলবে। 

এর ফলে ব্যাংকের ট্রেড অপারেশন আরো কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে গ্রাহকরা দ্রুত সেবা, নির্ভুল ডকুমেন্টেশন এবং উন্নত মানের ট্রেড প্রসেসিং সুবিধা পাবেন।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ট্রেড সেবায় আধুনিক প্রযুক্তির সংযোজনের মাধ্যমে গ্রাহককেন্দ্রিক ও টেকসই ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ চুক্তি করেছে বলে জানিয়েছেন আয়োজকরা।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়